‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’

ডিসেম্বর ০৪ ২০২২, ১৮:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নীলফামারীর সৈয়দপুরে শান্ত রায় (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সৈয়দপুরের ওয়াবদা মোড় রেলঘুণ্টি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শান্ত সৈয়দপুর উপজেলার সোঁনাখুলি বোতলাগাড়ি গ্রামের শ্রী সাগর রায়ের ছেলে। সে সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শান্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা আছে ‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’। ওই চিরকুটে তার বাবার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তিনি আরও বলেন, ‘আমি স্থানীয় লোকজন ও পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করেছি।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও