বরিশাল পলাশপুরে রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর মাহফিল

নভেম্বর ১৬ ২০২৬, ১৬:৫২

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর পলাশপুরে রহমানিয়া মাদ্রাসা, পাবলিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং এলাকাবাসীর উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতি ও শুক্রবার বাদ আসর বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৭ নম্বর মধ্য কালভার্ট সংলগ্ন এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসাইন নূরী। এছাড়াও ওয়াজ ও ধর্মীয় আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা নুরুজ্জামান, মুফতি আবু জাফর, মুফতি আতিকুর রহমান রশিদী, মাওলানা এনামুল হক ফেরদাউসসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আল আমিন হক জিহাদী, হাফেজ মাওলানা মো. আবু বকর সিদ্দিক, মাওলানা ইসমাইল বিন মোবারক রাজাপুরী, হাফেজ মাওলানা মো. সোলাইমান জাহাপুরীসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব।

মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক মো. ফরহাদ শিকদার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বকুল শেখ।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে মা-বোনদের জন্য ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ, জিকির ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মাহফিল পরিচালনায় থাকবেন হাফেজ মুহা. জহিরুল ইসলাম সিদ্দিকী, মুহাম্মাদ শাহাদাত হোসাইন রাশেল ও হাফেজ মো. মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মো. নুরুল ইসলাম ফিরোজী। প্রয়োজনে যোগাযোগ: ০১৯২৪-৬১২৯১৮।

এদিকে রহমানিয়া মাদ্রাসার নূরানী ও হিফজ বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া