গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আগস্ট ০৬ ২০২৬, ১৫:৩২

বরিশাল ॥  বিদ্যুৎ ও গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দফা দাবিতে বরিশালে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ১১ দলীয় ঐক্য বরিশাল মহানগরের নেতৃবৃন্ধরা।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

পরে একটি মিছিল বের করে জেলা প্রসাশকের কার্যলয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করেন জোটের নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, বর্তমানে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং এর কারনে ব্যাবসা বানিজ্যে বিঘ্ন ঘটছে। মানুষের মৌলিক সব অধিকার নিশ্চিত হচ্ছে না। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দরা দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।

স্মারকলিপি হস্তান্তর শেষে নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত দাম এবং বিদ্যুৎ-গ্যাসের চরম সংকটে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। এই পরিস্থিতিতে জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত ঘোষিত ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পরে তারা নগরীর টাউন হল থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও