বাবুগঞ্জে ভূতেরদিয়া স্কুলের সভাপতি হলেন ‍ইঞ্জঃ মিঠু

জুলাই ১৫ ২০২৬, ২৩:৫৫

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেদারপুর ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু।

গত ১৫ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে সদস্য সচিব করে চার সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এইচ. এম. জামাল উদ্দিন। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক মো. টিপু হোসেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নবগঠিত অ্যাডহক কমিটি আগামী ছয়মাস দায়িত্ব পালন করবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও