থানায় হামলা, দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে বিএসএফ’র নিন্দা
জুলাই ১১ ২০২৬, ২০:০৭
প্রেস বিজ্ঞপ্তি ॥ বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে মামলা করা হয়েছে। ওই মামলায় দুইজন সাংবাদিক নেতাকে আসামী করা হয়েছে। এ ঘটনায় পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর নেতৃবৃন্দরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ ও সাধারণ সম্পাদক শাহীন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ বাদি হয়ে আলোচিত মামলায় দুই সাংবাদিক নেতাকে আসামি করার বিষয়টি দুঃখজনক।
তাই পুরো বিষয়টি সঠিকভাবে তদন্ত করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি নেতৃবৃন্দরা সংবাদ সংগ্রহে যাওয়ার কারণে দুই সাংবাদিক নেতাকে মামলার আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের হয়রানি না করার জন্য এবং ষড়যন্ত্র করে মামলার আসামি করায় ওই দুই সাংবাদিক নেতাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন।







































