কারাগারে যুবলীগ নেতার মুত্যু
জুলাই ০৯ ২০২৬, ১৮:১৬
ঢাকা মোহাম্মদপুর থানার যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর শহীদ সিটি পার্ক সিটি কর্পোরেশন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০নং হলতা গুলিসাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর বাসিন্দা আজাদ হোসেন (কনু) মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির মাতুব্বর (৪০) কেন্দ্রীয় কারাগারে ইন্তেকাল করেন।
বুধবার (৮ জুলাই) রাত দশটায় কেন্দ্রীয় কারাগারে ইন্তেকাল করেন। তিনি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য।
জানাগেছে, মনিরুজ্জান মনির ৫ই আগস্ট ২০২৪ সালের পরে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় কারাগারে ছিল। কারাগারে সে অসুস্থ অবস্থায় ছিল বলে পরিবার দাবী করেন। কারা কর্তৃপক্ষ তার পরিবারের কাছে মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন বলে স্বজনরা গণমাধ্যমকে বৃহস্পতিবার নিশ্চিত করেন। তবে কোথায় তার লাশ দাফন করা হবে তা এখনও সিদ্বান্ত হয়নি।







































