বরিশাল ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে ও সরকারের সদ্য ঘোষণাকৃত বাজেটকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকল মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ সকলক স্বাগত ও অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের জঙ্গি তৎপরতা রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন।
শনিবার (২০ জুন) বিকেলে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জি: মাহফুজুল আলম মিঠু’র নেতৃত্বে বরিশাল ক্লাবের সামনে থেকে একটি বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
এসময় নেতাকর্মীদের স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে দলীয় কার্যলায়টি এবং নতুন কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন ও শুভকামনার বহিঃপ্রকাশ ঘটে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা যুবদলের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে
। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের মধ্যেও এ কর্মসূচি নিয়ে আগ্রহ লক্ষ্য করা যায়।