বরিশালে বাণিজ্য মেলার ‘গণশৌচাগার’ ভেঙে দিল শিক্ষার্থীরা!

জুন ১৯ ২০২৬, ০১:৩৩

বরিশালে শৌচাগারের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে স্কুলের শ্রেণিকক্ষ থেকে মাত্র ১০ গজ দূরে স্থাপন করা বাণিজ্য মেলার গণশৌচাগার ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের জিলা স্কুলের মালিকানাধীন ঐতিহাসিক পরেশ সাগর মাঠ সংলগ্ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই নজিরবিহীন ঘটনা ঘটে।

নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দেয়াল ঘেঁষেই মাসব্যাপী এই বাণিজ্য মেলার আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঈদুল আজহার ছুটির পর গত ৭ জুন স্কুল খুললে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেই পড়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে। শৌচাগারের মলমূত্রের গন্ধ বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে।

এ নিয়ে বুধবার (১৭ জুন) শিক্ষার্থীরা মানববন্ধন করে। কিন্তু এরপরেও মেলা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায়, আজ স্কুল ছুটির পর শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে শৌচাগারের টিনের বেড়া ও অন্যান্য অবকাঠামো ভেঙে ফেলে।

দশম শ্রেণীর শিক্ষার্থী সাইমুন ইসলাম ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘ঈদের পর স্কুলে আইসা আমরা ক্লাসে টিকতে পারতাছিলাম না। দুর্গন্ধে অনেকের বমি আসার অবস্থা হইছিল। শিক্ষকেরা পর্যন্ত ক্লাস নিতে পারছিলেন না। আমরা কালকে শান্তিমতো মানববন্ধন কইরা হাতজোড় করে এটা সরাইতে বলছিলাম। আমাদের কথা কেউ শোনে নাই, তাই আজ আমরা নিজেরা এটা ভাইঙ্গা দিছি।’’

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিউল ইসলাম অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘‘গণশৌচাগার থেকে ছড়ানো দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষাদানের পরিবেশ পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছিল। বিষয়টি আমরা বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন এবং জেলা প্রশাসককে (ডিসি) লিখিত ও মৌখিকভাবে জানিয়েও কোনো সুরাহা পাইনি।’’

বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক জিএম আতায়ে রাব্বী বলেন, ‘‘শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ নিয়ে চেম্বারের সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও