এই সরকার ৫ বছরের বেশি দেশ চালাতে পারবে না- জাতীয় পার্টির মহাসচিব
জুন ০৯ ২০২৬, ২০:৪০
নিজস্ব প্রতিবেদক ॥ সরকার যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে, দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে এই সরকার মুখ থুবড়ে পড়বে, ৫ বছরের বেশি দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
লবার (৯ জুন) বিকেলে বরিশালে জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে পারবেনা। এমন পরিস্থিতি হলে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি সিদ্ধান্তর বিষয়ে রয়েছে।
সরকার যদি দুর্নীতি রুখতে না পারে তাহলে তেলের দামও কমাতে পারবে না। এতে দেশের মানুষ স্বস্তিতে থাকবেনা বরং ধ্বংসের দিকে ধাবিত হবে।
বরিশালের স্থানীয় একটি কনভেনশন হলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিতে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসহ জাতীয় পার্টির বরিশাল জেলা মহানগর ও অন্যান্য জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।









































