ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে

পাঁচ দিনে সড়ক দূর্ঘটনায় নিহত ছয়

মে ৩১ ২০২৬, ১৫:৩১

আরিফ হোসেন॥ এবারের ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে গত ৫ দিনে পাঁচটি পৃথক দূর্ঘটনা পৃথক দূর্ঘটনায় মোট ছয় জন নিহত এবং ১৫ জনের মত ব্যাক্তি আহত হয়েছে। গত ২৫ মে থেকে ৩১ মে দুপুর পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে ঈদের ছুটির পাঁচ দিনে এসব দুর্ঘটনা ঘটে।

পৃথক দূর্ঘটনায় মা-বাবার সঙ্গে সন্তান সহ একই পরিবারের তিনজনের প্রাণ গেছে। এছাড়াও আরেক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

* ঈদে বাড়ি ফেরা হলো না, দূর্ঘটনায়
* মা-বাবার সঙ্গে প্রাণ গেল সন্তানের

এর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান। গত মঙ্গলবার(২৬ মে)চার বছর পর স্ত্রী ও ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯)। পথিমধ্যে দুপুরে সাড়ে বারটার দিকে গৌরনদী উপজেলার মহাসড়কের বাটাজোর বাসষ্ট্যান্ডে যানজটের কারনে মোটরসাইকেল থামিয়ে রাখেন।

এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ সহ তার স্ত্রী মনিরা বেগম এবং কন্যা জান্নাত আক্তার(৪)নিহত হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে।

অপরদিকে শনিবার (৩০ মে) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহানাত পরিবহনের ধাক্কায় উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) নিহত হয়েছে।

একই দিন সকাল ৯টার দিকে দশমিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বার্থী বাসস্ট্যান্ড এলাকার একটি দুধের বাজারে ঢুকে পড়ে। এতে পথচারী তারাকুপি গ্রামের মৃত আলম চৌকিদারের ছেলে জাহাঙ্গীর চৌকিদার (৬০) নিহত হন। এ ঘটনায় আরও চার পথচারী আহত হন।

অন্যদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী মোসা. হাসিনা (৫৫) নিহত হন।

ওসি মহসীন আরও জানান, ঈদুল আজহার ছুটিতে গৌরনদীতে পৃথক পাচটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও