মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক, তীরে ফিরেই সিজদায় যাত্রীরা
মে ২৭ ২০২৬, ১৮:৫৬
মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে একটি সি-ট্রাক। প্রায় এক ঘণ্টা উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে অল্পের জন্য তীরে ফিরতে সক্ষম হন যাত্রীরা। পরে ঘাটে নেমে অনেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ আবেগে কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ঝড়ো বৃষ্টি। এর প্রভাবে মেঘনা নদীতে সৃষ্টি হয় বড় বড় ঢেউ।









































