বরিশালে ৬৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

মে ২৩ ২০২৬, ০৩:০৪

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে নগরীর কাউনিয়া কমিশনার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল কাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই নারীর হেফাজত থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কৌশলে আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন কাউনিয়া কমিশনার গলির বাসিন্দা মোসা. সোমা আক্তার মনি এবং মোসা. রাজিয়া বেগম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও