বরিশালে পালিত হলো বাংলা টিভি এক দশক পূর্তি

মে ২০ ২০২৬, ০৩:১৭

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বরিশালে জমকালো ভাবে পালিত হলো বাংলা টিভি এক দশক পূর্তি অনুষ্ঠান। সরকারি শিশু পরিবার বালিকা বরিশালের এর সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের নিয়ে কেক কেটে এ অনুষ্ঠানের সুচনা করা হয়। এর আগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে সমাজসেবা অধিদপ্তরের সরকারী শিশু পরিবার বালিকা(উত্তর) হলরুমে বাংলা টিভির ব্যূরো ইনচার্জ এফএম নাজমুল রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল সরকারি শিশু পরিবার বালিকা উত্তরের তত্ত্বাবধায়ক ফারজানা রহমানসহ বরিশালের গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভা, কেক কাটা ও রেলি শেষে শিশু পরিবারের সদস্যদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিশুরা নাচ ও গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও