ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

মে ১৯ ২০২৬, ২৩:২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের মাসউদুল আলম।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে সকল প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ জরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম (নাগরিক টিভি)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১৭ মে মনোনয়নপত্র বিতরণ, ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল। আগামী ২০ মে ভোটগ্রহণের তারিখ থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন ছাড়াই নতুন কমিটি চূড়ান্ত করা হয়।সংগঠনটির মোট ভোটার সংখ্যা ছিল ২২ জন। নির্বাচনের অংশ হিসেবে ১৭ মে প্রার্থীরা নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও