বরিশালে ৮ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

মে ১৫ ২০২৬, ১৬:৫৭

বরিশালে ৮ দিন ধরে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ। তার নাম মো. আতাউল্লাহ (১৪)। সে কাউনিয়া উপজেলার পুড়ানপাড়া গ্রামের মাওলানা ফোরকান উদ্দিনের ছেলে এবং বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসা থেকে বাসার উদ্দেশে বের হয়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল মডেল কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ আতাউল্লাহর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও