বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫ ২০২৬, ১৬:৪৩

বরিশাল  ॥ বরিশালে কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এসময় স্থানীয়রা কিশোর গ্যাং’য়ের দুই সদস্যকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে।

শুক্রবার (১৫ মে) ভোরে ফজরের নামাজের পরে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে স্থানীয় কালাম শিকদারের ছেলে ও দুই সন্তানের জনক বাবু সিকদার (৩০)  নামের মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে এলাকার চিহ্নিত কিশোর গ্যাং’র সদস্যরা।

নিহত বাবুর ভাই নাঈম হোসেন বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে টোকাই মধু তার ভাইয়ের সাথে দদ্ধ হওয়ায় কিশোর গ্যাং লিডার টোকাই মধুর নেতৃত্বে বাবুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় স্থানীয়রা গ্যাং সদস্য কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশে হস্তান্তর করে।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আমরা ভাইকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন , কিশোর গ্যাং এর হামলায় এ ঘটনা ঘটেছে। দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আসামীদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

তবে নিহত বাবুর মরদেহ ময়নতন্ত্রের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। পাশাপাশি এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও