গৌরনদীতে ৪ জুয়ারী গ্রেফতার
মার্চ ৩১ ২০২৬, ২২:২৩
গৌরনদী বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার কাছেমাবাদ গ্রামের একটি বাগান থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ জুয়ারীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার এস,আই মিতুল কুমার কুন্ড’র নেতৃত্বে একদল পুলিশ সোমবার দিবাগত রাত ১২টার পরে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাছেমাবাদ গ্রামের মোবারক শিকদারের বাড়ির বাগানে অভিযান চালায়।
এ সময় ওই বাগানে বসে জুয়া খেলারত অবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ জুয়াড়ীকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের হারুন অর রশিদ শিকদারের ছেলে সোলায়মান সিকদার (৪৫), মোশারফ হোসেন খলিফার ছেলে মাকসুদ খলিফা (৩৮), জয়নাল লস্করের ছেলে রমজান লস্কর (৪৫), আইয়ুব আলী হাওলাদারের ছেলে আসাদ হাওলাদার (৪৫)।
অভিযানকালে পুলিশ ঘটনারস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ ৭ হাজার ৮৩০ টাকা উদ্ধার ও জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানার এস,আই মিতুল কুমার কুন্ড বাদী হয়ে গ্রেপ্তার হওয়া ৪ জুয়ারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া ওই ৪ জুয়ারীকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে। ##









































