বরিশালে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে যুবকের নিহত

মার্চ ১৭ ২০২৬, ১৭:১২

বরিশাল  ॥  বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অপর মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মো. সৈকত (২৩) বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা মৃত শহিদুল ইসলামের ছেলে। আহত অপর মোটরসাইকেল চালক মো. আলাউদ্দিন (৪৫), যিনি ব্র্যাক কর্মকর্তা এবং লাকুটিয়া গ্রামের বাসিন্দা, তাকে গুরুতর অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা জানান, সোমবার ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে। পরে বাসটি উদ্ধার করে মিশু ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে রাখা হয়।

সকালে বরগুনা থেকে বরিশালগামী আলাউদ্দিন ওই বাসটি দেখছিলেন। এ সময় ঢাকা থেকে বাউফলগামী দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আলাউদ্দিনকে বরিশালে পাঠানো হয়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও