বরিশালে টিসিবি’র পণ্যসহ ট্রাক আটক

মার্চ ১২ ২০২৬, ০১:২১

বরিশাল: জনসাধারণকে না দিয়ে আত্মসাৎ করার সময় প্রায় দুইশত লোকের জন্য বরাদ্দকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য জব্দ করা হয়েছে পাশাপাশি এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১২ টায় জানিয়েছেন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল।

তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে টিসিবির পণ্য বিক্রি না করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একটি ট্রাক আটক করে। খবর পেয়ে টিসিবির দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ না করে গোপনে ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টার বিষয়টি সামনে উঠে আসে।

তিনি বলেন, রমজানে টিসিবির যে প্যাকেজ পণ্য দেয়া হয় জনসাধারণকে, তার প্রায় ২ শত টি প্যাকেজ ছিল সেখানে, যা জব্দ করা হয়।  পাশাপাশি পুরো বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত মো. খলিলুর রহমানের মেসার্স পানামা এন্টারপ্রাইজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও