দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে
বরিশাল সদর হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ
মার্চ ০৯ ২০২৬, ০১:৩৮
নোটিশ পাওয়া দুই চিকিৎসক হলেন, বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালাহ আল দীন বিন নাসির রাসেল ও অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মো. মাহমুদ উল্লাহ মাহিন।
নোটিশে বলা হয়, ‘সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি গোচর হয়েছে। এর প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে দুজনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
এর আগে ‘সরকার নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত’ শিরোনামে গত ৫ মার্চ সংবাদ প্রচার হয়। রোববার দুই চিকিৎসককে শোকজ করা হয়।









































