বরিশালে শিক্ষার্থীদের উদ্দ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরন
মার্চ ০৩ ২০২৬, ২১:৪০
বরিশাল ॥ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থীদের উদ্দ্যেগে নগরীর লঞ্চঘাট, লঞ্চ টার্মিনাল থাকা অসহায় ব্যক্তিদের মাঝে ও আমিরকুটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে খাবার বিতরন করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে নগরীর লঞ্চ র্টামিনাল এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রায় দুই শতাধিক খাবারের প্যাকেট বিতরণ করেন বরিশাল পলিটেকনিকের সাধারন শিক্ষার্থীরা।
খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি বরিশাল জেলা শাখার আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিকের সাধারন শিক্ষাথীদের পক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এবং আইডিইবি’র সহযোগী অরাজনৈতিক ছাত্র সংগঠনের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি শিক্ষাথী মোঃ শাহাদাৎ হোসেন (জীম) ও সাধারন সম্পাদক সাইদুর রহমান মুন্না শেখ, ছাত্রদল নেতা নাঈম সহ সাধারন শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু বলেন, প্রতিবছরের ন্যায়ে এবছরও বরিশাল পলিটেকনিকের সাধারন শিক্ষাথীদের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।









































