বরিশালে ২০ অদম্য নারীকে সংবর্ধনা

মার্চ ০৩ ২০২৬, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল জেলায় আজ বরিশাল বিভাগের ৬টি জেলার ৫টি ক্যাটাগরিতে মনোনীত ২০ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অদম্য নারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও