সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে ‘সময়ের বার্তা’ সম্পাদক এম লোকমান হোসাইনের সৌজন্য সাক্ষাৎ

মার্চ ০২ ২০২৬, ২৩:৫৪

বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশালের জনপ্রিয় দৈনিক ‘সময়ের বার্তা’র প্রকাশক ও সম্পাদক এম লোকমান হোসাইন।

সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতেই সম্পাদক এম লোকমান হোসাইন তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে তারা দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জনগণের দোরগোড়ায় সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্যপ্রবাহের গতি বৃদ্ধির ওপর জোর দেওয়া।

হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিতকরণ।

স্থানীয় সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, সংবাদ সংগ্রহের পথে অন্তরায় এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের মানোন্নয়ন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “দেশের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সরকারের জনকল্যাণমুখী কাজগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যমকে রাষ্ট্রের আয়না হিসেবে কাজ করতে হবে।” তিনি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার জন্য সম্পাদক এম লোকমান হোসাইনকে উৎসাহিত করেন।

সাক্ষাৎ শেষে সম্পাদক এম লোকমান হোসাইন তথ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সংশ্লিষ্ট মহল মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সরকার ও গণমাধ্যমের মধ্যে পেশাদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং তৃণমূল সাংবাদিকতার সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও