বরিশাল জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন ॥ আহবায়ক শুভংকর- সদস্য সচিব জাকির

ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ২২:৪৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষনের শিকার শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় বরিশাল জেলা পর্যায়ে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয় আজ সকাল ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে।

শিশু সংগঠক ও উন্নয়ন কর্মী শুভঙ্কর চক্রবর্তীকে আহ্বায়ক এবং প্রেসক্লাব সম্পাদক এস এম জাকির হোসেন কে সদস্য সচিব নির্বাচিত করে এগারো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পাচারের শিকার শিশুদের সুরক্ষা সহ শিশু বান্ধব নগরী গঠনে এই কমিটি সহায়ক ভূমিকা পালন করবে।

কমিটির সদস্য যারা থাকবেন তারা প্রবীণ উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শিক্ষাবিদ ও নারী নেত্রী প্রফেসর সাজেদা, নারী নেত্রী পুষ্প চক্রবর্তী , আই সি ডি এ-র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষ, সুমাইয়া জিসান, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস ও উন্নয়ন কর্মী ঝুমু কর্মকার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও