উজিরপুরে সন্ধ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ২১:৩৩

 উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে সন্ধ্যা নদীর পাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি বুধবার সাড়ে ৫ টার দিকে দক্ষিন শিকারপুর মোশাররফ দফাদারের বাড়ীর সম্মুখে নদীর পাড়ে কলমী শাক তুলতে এসে এক ব্যক্তির নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা।
উজিরপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মোবারক হাওলাদার (৬০) দুই দিন পূর্বে নিখোঁজ হয়। থানা-পুলিশ লাশ সনাক্ত করে।
নিহতের পরিবার সুত্রে জানা যায় মোবারক হাওলাদার বাহেরচর গ্রামের   মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলো। দেশে ফিরে   মুন্ডপাশা গ্রামে জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ করে  স্ত্রী,সন্তান নিয়ে বসবাস করতো।
তিনি স্টোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও