দীর্ঘ ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

জানুয়ারি ৩১ ২০২৬, ১৯:৪৪

তানভীর আহম্মেদ,কলাপাড়া ।। দীর্ঘ ১ মাস পর চালু হলো কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন।
 শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। শুক্রবার বিকালে রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানান তিনি। এর আগে গত ০১ জানুয়ারী থেকে রক্ষনাবেক্ষন কাজের জন্য এ ইউনিটের উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো বলেন, রক্ষনাবেক্ষনের জন্য প্রতি বছরই বিদ্যুৎ উৎপাদন কিছু দিনের জন্য বন্ধ রাখতে হয়। এখন দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও