গৌরনদীতে গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

জানুয়ারি ২৫ ২০২৬, ১৮:৪২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে রায়হান ফকির নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রায়হান পৌর যুবলীগের সদস্য ও কসবা গ্রামের বাসিন্দা।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল কালবেলাকে বলেন, রায়হানকে ১০৩ পিস ইয়াবা ও ১৮০ রাউন্ড এয়ারগানের গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

← Back

Thank you for your response. ✨

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও