বরিশাল-৬ সংসদীয় আসনের নির্বাচন ও গণভোট সভা
জানুয়ারি ১৪ ২০২৬, ১৯:৪৩
‘এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচারণা ও সামগ্রিক ব্যবস্থাপনা’ বিষয়ক নিয়ে বরিশাল-৬ সংসদীয় আসনের বৈধ প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন বরিশাল জেলা প্রশাসক।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা।
এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণরা উপস্থিত ছিলেন।
সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।









































