বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ডিসেম্বর ০৪ ২০২৫, ১৬:৪৫

“আর নয় কালক্ষেপণ আমরা চাই ১০ম গ্রেড বাস্তবায়ন” এ শ্লোগানে বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দাবী আদায়ের লক্ষে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ডাকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা অর্থাৎ অর্ধদিবস কাজ বন্ধ রেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশ করেছে।
বরিশাল বিভাগ ও আঞ্চলিক কমিটি বিএমটিএ সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে কর্মসূচি পালিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড হইতে ১০ম গ্রেডে উন্নীত করনের দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও