ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চলমান আন্দোলনকে শক্তিশালী করতে সভা
আগস্ট ২৫ ২০২৫, ২২:২৮
নিজস্ব প্রতিবেদক ॥ ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্র প্রতিহত এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ১০ম গ্রেড ও ৭ দফা দাবি নিয়ে শিক্ষক, ছাত্র ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট’র হল রুমে সভা বরিশাল জেলা আইডিইবি শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বরিশাল জেলা আইডিইবি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহিন মিয়া।
এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আইডিইবির সাংগঠনিক সম্পাদক, নির্বাহী সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিবৃন্দরা প্রমূখ।









































