সাবেক বিচারপতি খায়রুল হক তোমার বিচার করবে আজ জনতা- জামায়েতের হেলাল
জুলাই ২৬ ২০২৫, ১৯:৩১
বরিশাল ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, আমাদের নেতা বলছেন অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে ফ্যাসিবাদের তারিয়ে দেওয়া হয়েছে। পরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ফ্যাসিস্টদের একজন ফ্যাসিবাদ বিচারপতি ছিলেন খাইরুল হক।
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে যে জনতা, সেই জনতা বাংলাদেশে এই ফ্যাসিস্টদের বিচার করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিচার করাই শুধু নয়, কারন যে পথ দিয়ে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, যে পথ দিয়ে খুন-খারাপী তৈরি, লুটপাট, চাঁদাবাজী তৈরি হয়েছে। এবং যে পথ দিয়ে দেশের সোনার ছেলেদের হত্যা করা হয়েছে। সেই পথ চিরতরের জন্য বন্ধ করে দিয়ে নতুন বাংলাদেশ করার সেই অঙ্গীকার নিয়ে আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে।
সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম বলেন, এই বাংলাদেশে আর ফ্যাসিস্টবাহিনীর খুনিদের জায়গা হবে। দেশের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো জেঁকে বসে আছে। এদের ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিবাদের দোসররা মাথা চারা দিয়ে উঠতে না পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল ৫ আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মাহনগর আয়োজিত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে বরিশাল ৫ আসনের নেতৃবৃন্দ অংশ নেন। সম্মেলনে বক্তারা বৈষম্যহীন, ন্যায়, ইনসাফপূর্ণ মানবিক ও সম্প্রতির বরিশাল ৫ আসন বিনির্মানে সকলকে অংশ নেয়ার আহবান জানান।









































