বরিশালে গর্ভবতী মা ও নবজাতক শিশুর পুষ্টি বিষয়ক কর্মশালা
জুলাই ২৪ ২০২৫, ১৯:৪৯
নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ এপ্রিল ২০২৫ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বরিশাল এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজিত চাঁদমারী ব্যাপ্টিস্ট মিশন মিলনায়তনে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে গর্ভবতী মা ও নবজাতক শিশুর যত্ন পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় গর্ভবর্তী মা ও নবজাতক শিশুর যত্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জীব সিংহ বর্মন, ধর্মীয় নেতা। আলোচনায় অংশগ্রহন করেন সন্মানিত ধর্মীয় নেতৃবৃন্দগন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির প্রোগ্রাম অফিসার জেমস অপূর্ব সরদার ও ইয়াং প্রফেশনাল কথা ক্যাথরিন বিশ্বাস এবং সাংবাদিক বিন্দু।
কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দগন গর্ভবতী মা ও নবজাতক শিশুর যত্ন ও পুষ্টি বিষয়ক নানাবিধ কার্যক্রম ও উদ্যেগের কথা তুলে ধরেন। কর্মশালাটি অনুষ্ঠানের সভাপতি জনাব সঞ্জীব সিংহ বর্মনের সভাপতিত্বে সমাপ্তি ঘোষনা করা হয়।









































