বরিশাল কারাগারে মহিলা বন্দিদের জন্য টিভি বিতরণ

জুলাই ২৩ ২০২৫, ২০:২৭

বরিশাল  ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে মহিলা কারা বন্দিদের মাঝে স্মার্ট এলইডি টিভির বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এর কাছে তুলে ধরলে তিনি ধর্য্য সহকারে শুনে দ্রুত সমাধানের চেষ্টা করেন।

 

নিয়মিত পরিদর্শনের অংশ হিসবে গত ২১ জুলাই জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গেলে সেখানে মহিলা কারাবন্দীগণ জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে একটি স্মাট টিভি দাবি করেন। পরিদর্শনে যাওয়া ম্যাজিস্ট্রেট তখন আশ্বাস দিলে বুধবার গণশুনানি চলাকালীন সময়ে জেলা সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা মহিলা কারাবন্দীদের জন্য একটি টিভি সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন’র নিকট হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম আক্তারুজ্জামান মানুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার। জেলা প্রশাসকের নেতৃত্বে এই গণশুনানিতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয় এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নাগরিকের সমস্যা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া