এসএসসি: সারাদেশে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জিপিএ-৫
নভেম্বর ২৮ ২০২২, ১৩:৪২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী।
তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ও নারী শিক্ষার্থী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। আজ সোমবার দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়।
আ/ মাহাদী









































