মাদকের ‘হটস্পট’ রাজ্জাক স্মৃতি কলোনিকে মাদক মুক্ত করতে ঐক্যের ডাক
জুলাই ০৭ ২০২৫, ০৯:৩৩
0-4608x2602-0-0#
নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগান নিয়ে এবার বরিশালের সেই মাদকের হটস্পট রাজ্জাক স্মৃতি কলোনিকে মাদকমুক্ত করতে ঐক্য হয়েছে ওই এলাকায় সর্বস্তরের জনগন।
শনিবার (৫ জুলাই) রাত ৯ টার দিকে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের মাদকের স্পট রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি বস্তি)তে সর্বস্তরের জনগনের ব্যানারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০ নং ওয়ার্ড বিএনপির নেতা কামরুজ্জামান এর সভাপতিত্বে মাদক বিরোধী সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফরিদা বেগম, ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন তোতা, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ নান্না আকন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ বেল্লাল গাজী, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সোহেল খান অভি, ওয়ার্ড বিএনপির সাবেক কমিটির প্রচার সম্পাদক আনিছুর রহমান চাঁন, বিএনপির কর্মী জাহাঙ্গীর ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, প্রশাসন ও বরিশালবাসীর কাছে মাদকের হটস্পট হিসেবে রাজ্জাক স্মৃতি কলোনি (বালুর মাঠ) যে পরিচিতি লাভ করেছে তা মুছে ফেলতে হবে। তাই আজ থেকে আমরা সবাই ঐক্য হয়ে কাজ করবো মাদকের বিরুদ্ধে। এই অঙ্গীকার নিয়ে মাদক বিরোধী সমাবেশ শেষে সকলে এক হয়ে মাদক বিরোধী শ্লোগান নিয়ে এলাকায় প্রতিটি গল্লিতে মাদক বিরোধী মিছিল করেন তারা।
এর আগে একই স্থানে গত ৩ জুলাই বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তানভীর হোসেন খান।
এসময় তিনি বলেন, আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই এলাকাটি মাদকের অভয়ারণ্যতে পরিণত হয়েছে। ঘরে ঘরে যদি প্রতিরোধ গড়ে না ওঠে, তবে মাদক নির্মূল সম্ভব নয়।









































