বরিশালে রথযাত্রা উৎসব

জুন ২৭ ২০২৫, ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে বরিশাল নগরীর সদর রোর্ড থেকে জন্নাথদেবের মন্দির, ইস্কন মন্দির,হাটখোলা হরি মন্দির,লোকনাথ মন্দির থেকে এবার রথযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ভক্তরা বলেন, জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মুক্তি লাভ হয়।

রথযাত্রাটি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্নরায় সদর রোর্ড এসে শেষ হয়। রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্রের তালে তালে সুসজ্জিত রথ টেনে উৎসব পালন করে। এতে প্রায় ৫ হাজারো মানুষের সমাগম হয়।

এছাড়া নগরের সদর রোডের জগন্নাথ দেবের মন্দিরের উদোগেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রথযাত্রা চলা অবস্থায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

রথযাত্রা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক ছিল সেনাবাহিনী, র‌্যাব,পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া