সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধি মোস্তফার পাশে ‘ইভেন্ট-৮৪ গ্রুপ’

জুন ২৬ ২০২৫, ২০:৫৮

বৃহস্পতিবার (২৬ জুন) প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে “কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার” শিরোনামে সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মাথায় মোস্তাফার খোঁজ খবর নিতে ছুটে গেলেন মানবিক সেবক ও এস এসসি ৮৪ ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে গঠন করা ইভেন্ট- ৮৪ গ্রুপের আহ্বায়ক এবং বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।

প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ দেখে অফিস শেষে বিশ্রাম না করেই বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার নগরীর ফকির বাড়ি রোর্ডের শাক বিক্রেতা মোস্তাফার খোঁজ খবর নিতে তার কাছে ছুটে যান। এবং তার জীবন কাহিনীর কথা শুনে শাক বিক্রির পাশাপাশি সবজি বিক্রি পরামার্শ সহ তাকে প্রাথমিক ভাবে কিছু নগদ অর্থ প্রদান করেন। এবং ভবিষৎতে তার যেকোনো সমস্যায় পাশে থাকার ঘোষণা দেন ইভেন্ট- ৮৪ গ্রুপের আহ্বায়ক সাজ্জাদ পারভেজ।

প্রতিবেদন প্রকাশ করা প্রতিবেদক আরিফ হোসেন মানবিক সেবক সাজ্জাদ পারভেজকে প্রশ্ন করেন, কেন শাক বিক্রেতা মোস্তফাকে সহযোগীতা করলেন। তখন তিনি প্রতিবেদকের প্রশ্নে জবাবে বললেন, আমি মোবাইল ফোনে ফেইজবুক চালাতে ছিলাম। তখন হঠাৎ চোখের অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার সংবাদে দেখলাম “কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার” শিরোনামে একটি সংবাদ। তখন সম্পূর্ন নিউজটি পরে দেখলাম শাক বিক্রেতা মোস্তাফার ভাইর জীবনের কষ্ঠের কথাগুলো উল্লেখ করা হয়েছে। তার কষ্ঠের কথা সংবাদের মধ্যে পড়ে আমার মনে হলো তার পাশে ইভেন্ট- ৮৪ গ্রুপ দাড়ানো দরকার। তাই তাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে তাকে কিছু নগদ অর্থ সহযোগীতা করলাম সবজি বিক্রির জন্য।

সাজ্জাদ পারভেজ আরো বলেন, মোস্তফার ভাই এখন থেকে আমাদের ভাই। তার ছেলে মেয়ের পড়াশুনা থেকে সব ধরনের সহযোগী করবে ইভেন্ট- ৮৪ গ্রুপ।

শুধু তাই নয় বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন স্যারের সাথে বিষয়টি আলোচনা করে সরকারী ভাবেও তাকে সহযোগী করা হবে।

অর্থিক সহযোগিতা পেয়ে মানষিক বুদ্ধি প্রতিবন্ধী মানুষটার খুশি দেখে হৃদয় ছুঁয়েছে বলে জানিয়েছেন ৮৪ গ্রুপের আহ্বায়কের দায়িত্বে থাকা মানবিক সাজ্জাদ পারভেজ।

উল্লেখ্য, প্রায় আড়াই যুগ ধরে নগরীর ফকির বাড়ি রোর্ডে রাস্তার পাশে বসে শাক বিক্রি করে যাচ্ছেন এই মানষিক প্রতিবন্ধি মোস্তফা খান। গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা শাক এনে বিক্রি করে ২/৩শ টাকা আয় হতো তা দিয়েই ছেলে মেয়ের পড়ালেখা সহ চালাচ্ছে ৪ জনের সংসার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া