উজিরপুরে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ী তার ফুফুর উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

জুন ২৫ ২০২৫, ১৮:৩৪

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে ১নং ওয়ার্ড গজেন্দ্র গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ী ও তার আপন ফুফুকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের ১নং ওয়ার্ড গজেন্দ্র গ্রামের মোঃ সামসুল হক মোল্লার সাথে ওই এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক মোঃ আলমগীর হোসেন মোল্লার সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ২৪ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে মোঃ সামসুল হক মোল্লার ছেলে সোহেল মোল্লা(৩৭) ও তার বোন রিজিয়া বেগম(৬৫) এর উপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায় প্রতিপক্ষ আলমগীর মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৬), মোঃ আলমগীর মোল্লা (৬৫), মোসাঃ হেলেনা বেগম (৫৫), ৪। মোঃ রাসেল দেওয়ান(২৫), মোঃ রাজু দেওয়ান (২১)সহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

সুত্রে জানা যায় জমি বিরোধে সোহেল মোল্লা ও তার ফুফু রিজিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে গাবের লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং সংজ্ঞাহীন করে ফেলেছে। এরমধ্যে সোহেল মোল্লার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। এদিকে হামলার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।আহতরা বর্তমানে বরিশাল সেবাচিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ ব্যপারে আহত মোঃ সোহেল মোল্লা,মোসাঃ রিজিয়া বেগম ও স্থানীয় সন্তোষ বাড়ৈ, রাহুল বেপারী,মোঃ সুশান্ত বেপারী, মোঃ মিন্টু সিকদার,মলিনা বেপারী,রানি বালাসহ একাধিক ব্যাক্তি জানিয়েছেন ভূমিদস্যু আলমগীর হোসেন মোল্লা একাধিক সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। অন্যের জমি দখল করা তার নেশা ও পেশা।

হামলার ঘটনায় আহত সোহেল মোল্লার পিতা সামসুল হক মোল্লা বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আহত সোহেল মোল্লার পিতা সামসুল হক মোল্লা জানান আমার ছেলে সোহেল মোল্লা ও আমার বোন রিজিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম এবং আমাদেরকে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দেয় ওই সন্ত্রাসীরা।

অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ওই হামলাকারী, মামলাবাজ, ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া