বড়াকোঠায় ইরি ধান চাষের জমিতে জোরপূর্বক মাছের ঘের করার পায়তারা,হতাশ কৃষকরা

জুন ২১ ২০২৫, ২১:১৩

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামে ইরি ধান চাষের জমিতে জোরপূর্বক দখল করে মাছের ঘের করার পায়তারা চালাচ্ছে ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা গ্রামের হারাশিয়া এলাকায় উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হাসান আকনগংরাসহ প্রকৃত জমির মালিকরা ৮ শত একর জমিতে শত বছর ধরে ইরি ধান চাষ করে আসছে। উক্ত জমি দখল করে ওই এলাকার প্রভাবশালী মোঃ আদিল হাওলাদার,মোঃ জসিম হাওলাদার,সুজন হাওলাদার,মনির হাওলাদার,ইউনুস হাওলাদার,মোঃ মিলন হাওলাদারসহ ভারাটিয়া সন্ত্রাসীরা মিলে ২০ জুন সকাল ১০ টায় অবৈধ ভাবে মাছের ঘের করার জন্য ভেকু দিয়ে মাটি কাঁটার কার্যক্রম শুরু করে। এতে ইমরান হাসান আকন গংরা বাঁধা দিলে তাদেরকে হত্যাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।

এতে করে হতাশ কৃষকরা। এ ঘটনায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হাসান আকন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে এবং ভেকু দিয়ে আপাতত মাটিকাটা কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে ইরি ধান চাষ জমি দখলমুক্ত রাখার দাবিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া