বরিশালে বৃহৎ মৎস্য খামারের সুফল থেকে বঞ্চিত খামারীরা

মে ১৫ ২০২৫, ১৬:০৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার উজিরপুরের সাতলা ইউনিয়নে বৃহৎ মৎস্য খামার গত ১৭ বছর জোরপূর্বক খেয়েছে আওয়ামী লীগের নেতারা। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে সেই ঘের দখলের চেষ্টা চলছে। আর সুফল থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত মৎস্য খামারের মালিকরা।

বুধবার (১৪ মে) দুপুরে বরিশালের সাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পটিবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মৎস্য ঘেরের মালিকরা।

 

পাশাপাশি মৎস্য ঘেরে যাতে প্রকৃত মালিকরা মাছ চাষ করতে পারে সে দাবিতে জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের নেতারা জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ করে প্রকৃত মালিকদের বঞ্চিত করে আসছিল।

 

গত ৫ আগস্টর পর উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তিনি তার দলবল নিয়ে ভুয়া একটি কমিটি করে ঐ এলাকার প্রায় ১২শ’ বিঘার একটি মৎস্য ঘেরে মাছ চাষ করতে চেষ্টা চালায়। যদিও যেখানে আগে থেকেই মৎস্য ঘেরের মালিকরা মাছ চাষ শুরু করে। এরপর গত ১৩ মে পুনরায় পটিবাড়ি এলাকায় মাছ চাষ করতে গেলে মৎস্য ঘেরের মালিকরা বাধা দেয়। এসময় তাদের মারধর করে ফজলুল হক বাহিনী।

তাই আমাদের দাবি পটিবাড়ি মৎস্য ঘের পরিচালনা কমিটির নামে মৎস্য ঘের মালিকদের বাদ দিয়ে অবৈধভাবে মৎস্য ঘের দখলের পায়তারা বন্ধ করা হোক। এবং দ্রুত এ বিষয়টি বিচার ও সমাধানের জন্য প্রশাসনের কাছে মৎস্য খামারী ও জমির মালিকরা দাবি জানিয়েছেন।

পাশাপাশি সমস্যা নিরসনে বরিশাল জেলা প্রশাসক, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার বরাবর স্মারক লিপি দিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া