আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফেব্রুয়ারি ২০ ২০২৫, ২১:০২

নিজস্ব প্রতিবেদক : ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ’ এর স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে পিরোজপুর জেলার অর্ন্তগত নাজিরপুর উপজেলাধীন হোগলাবুনিয়া গ্রামের কতিপয় যুবক তারুণ্যের উদ্যোগে গঠিত অরাজনৈতিক, অলাভজনক ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান ‘আরমা জনকল্যাণ ফাউন্ডেশন’ (আরপিডব্লিউএফ)এর পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার ( ১৯ ফেব্রুয়ারি) নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও ‘আরমা জনকল্যাণ ফাউন্ডেশন (আরপিডব্লিউএফ)’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষগুলোকে খাদ্য সহায়তা, অসুস্থকে চিকিৎসা সহায়তা, এতিম শিশু-কিশোরকে শিক্ষা সহায়তা, কৃষি কাজে বীজ-সার-কীটনাশক সহায়তা, বিধবা নারী ও শারীরিক প্রতিবন্ধিকে আর্থিক সহায়তা, চারাবৃক্ষ রোপন কর্মসূচিসহ বহুমূখী সেবামূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া