অসহায় বৃদ্ধের পাশে দাড়ালেন মানবিক সাজ্জাদ

ফেব্রুয়ারি ১৭ ২০২৫, ১৯:২০

আরিফ হোসেন ॥ নব্বই বছর বয়সী বৃদ্ধ মোঃ খালেক হাওলাদার। বরিশাল সদর উপজেলার চরমোনাই রাজার চরে তার বাড়ী। এই বয়সে নাতি-নাতনীদের নিয়ে হেসে খেলে জীবন পার করার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস- তিনি এখন একা।

বোঝার উপায় নেই তিনি কতটা কঠিন জীবন যাপন করছেন। রাত কাটে স্থানীয় মসজিদের বারান্দায়। তার স্ত্রী মারা গেছেন ২৫ বছর হয়েছে। দু’ মেয়ে এবং চার ছেলের কেউ খোঁজ খবর নিচ্ছে না তার। খুব বেশি চাহিদা নেই জীবনের শেষ লগ্নে এসে। বেঁচে থাকার তাগিদে বর্তমানে ছোটখাটো ব্যবসার মধ্যেই তিনি ভালো থাকার চেষ্টা করছেন।

বরিশাল নগরীর সিটি মার্কেট থেকে বোম্বাই মরিচ কিনে রাস্তার পাশে বসে বিক্রী করেন। তার এই ভালো থাকার সহায়ক হিসেবে বৃদ্ধ চাচার পাশে থাকার ঘোষনা দিয়েছে ইভেন্ট- ৮৪ গ্রুপ।

আজ তার হাতে বোম্বাই মরিচের ডালা কিনে দেওয়া হয় বিক্রির জন্য। এর পাশাপাশি তার যেকোন সমস্যায় পাশে থাকার ঘোষনা দিয়েছে ইভেন্ট- ৮৪ গ্রুপ।

এমন সহযোগিতা পেয়ে শতবর্ষী এই মানুষটার খুশি দেখে হৃদয় ছুঁয়েছে বলে জানিয়েছেন ৮৪ গ্রুপের এডমিনের দায়িত্বে থাকা বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মানবিক সাজ্জাদ পারভেজ।

তিনি তার এস এসসি ৮৪ ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে গঠন করা এই গ্রুপটি মানবিক কাজে সহায়তা করে থাকেন। তাদের ৮৪ গ্রুপের সদস্যরা দেশের অসহায় মানুষ গুলোর পাশে দাড়িয়ে ইতি মধ্যে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের মুল র্টাগেট হলো অসহায় মানুষকে সহযোগীতা করা এবং তাদের পাশে থাকা।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া