আবদুল্লাহ দারুল কুরআন মাদ্রাসায় মাহফিল সম্পন্ন
ফেব্রুয়ারি ০৭ ২০২৫, ২৩:৫৩
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ১ নং ওয়ার্ড, পশ্চিম কাউনিয়া মোল্লাবাড়ির পুকুর পাড়ে অবস্থিত আবদুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া মোনাজাত পরিচলনা করেন নলছিটির নিবাসী প্রখ্যাত ইসলামি বক্তা নওমুসলিম ডা: মো: সিরাজুল ইসলাম সিরাজী। মাহফিলে ওয়াজ নসিয়ত করেন আলহাজ্ব হযরত মাওলানা আবু আবদুল্লাহ খান মাহমুদী, নগরীর পলাশপুরে অবস্থিত রহমানিয়া ক্বিরাতুল কুরআন হাফিজী পার্বলিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি জালাল উদ্দিন সোহাইলী, হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদসহ প্রখ্যাত আলেমগন। মাহফিলে সভাপতিত্ব করবেন বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি কামাল উদ্দিন মুঈনী। মাহফিল পরিচালনা করবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জহিরুল ইসলাম সিদ্দীকি।









































