বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
নভেম্বর ২৫ ২০২২, ১৮:৪৪
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে গত তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন সুরাইয়া আক্তার সুরভি (২২) নামের এক তরুণী।
পটুয়াখালীর বাউফলের ধানদি গ্রামের প্রেমিক নোমান মৃধার (২৮) বাড়িতে গত বুধবার (২৩ নভেম্বর) ঢাকা থেকে আসেন। প্রেমিকার বাড়িতে আসার দিন থেকেই গা ঢাকা দিয়ে আছেন তার প্রেমিক নোমান মৃধা।
তরুণী সুরভির অভিযোগ করেন বলেন, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে প্রেমিকের মা ও বোন মারধর করেছেন। তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে ওই তরুণী হুমকি দিয়েছেন।
ওই তরুণীর বাড়ি বাউফলের নুরাইনপুর গ্রামে। তিনি একটি গার্মেন্টসে চাকরি করেন। এক বছর আগে তাদের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে।
আ/ মাহাদী








































