বরিশালের সেই মাদক সম্রাট মান্না সুমন গ্রেফতার
জানুয়ারি ১৭ ২০২৫, ২১:৫০
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর মাদক সম্রাট কয়েক ডজন মামলার আসামি মান্না সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। তিনি বলেন, একাধিক মাদক মামলার পলাতক আসামি মোহাম্মদপুর এলাকার মাদক বিক্রেতা মান্না সুমনকে শুক্রবার সকালে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ রয়েছে মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগম বছরের পর বছর জুড়ে প্রকাশ্যে মাদক বাণিজ্য চালাচ্ছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহীনির হাতে গ্রেফতার হলেও বন্ধ হয়না তাদের মাদক বাণিজ্য।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১০ জানুয়ারি মাসে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ২শ’ ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হন এই মান্না। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়। এছাড়াও মান্না সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, আটকৃত মান্না সুমন স্ত্রী শিল্পী বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়াও তার বিরুদ্ধেও একাধীক মাদক মামলা হয়েছে।









































