হিজলায় মাসিক আইনশৃঙ্খলা সভা

নভেম্বর ২৬ ২০২৪, ১৮:২৮

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, হিজলা উপজেলা সেনাবাহিনী ক্যাম্প ওয়ারেন্ট অফিসার ফয়জুল, কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ অনেকে।

আইনশৃঙ্খলা সভায় বক্তারা নদীতে চাঁদাবাজি, খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, জাটকা অভিযান, হিজলা উপজেলা ও মেহেন্দিগঞ্জের ভুমি সীমান্ত নির্ধারন পিলার স্থাপন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সব অনিয়মের বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা রেজুলেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া