আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
অক্টোবর ১৬ ২০২৪, ১৮:১৮
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার মনিটারিং ও ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশের সহযোগীতায় গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কালুরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।
এসময় কালুরপাড় মদিনা বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা, মায়ের দোয়া বেকারীতে একই অপরাধে ৫ হাজার টাকা ও পদ্মা ফিড মিলে ২০ হাজার টাকাসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।









































