বরিশাল রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সেপ্টেম্বর ২৬ ২০২৪, ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)’র ২০২৪-২৫ অর্থ বছরের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বিআরইউ কার্যালয়ে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি নজরুল বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় যৌথ সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে পুরাতন কমিটি।

এসময় উপস্থিত ছিলেন-নব নির্বাচিত সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি মোহাম্মদ আলী খান জসীম, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ , সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, বিদায়ী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মুশফিক সৌরভ, নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, প্রচার ও দপ্তর সম্পাদক জিয়াউল করিম মিনার, ক্রীড়া সম্পাদক বায়েজিদ মোল্লা পান্নু, নির্বাহী সদস্য তন্ময় তপু, মর্জিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক অলিউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া