দেড় কেজি গাঁজাসহ বাউফলে নারী আটক
নভেম্বর ২২ ২০২২, ১৭:০২
বাউফল প্রতিনিধি ॥ বাউফলের পৌর শহরের ৯ নং ওয়ার্ডের শের-ই বাংলা সড়কের রাসেল মীরের ঘর থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় দেড় কেজি গাঁজাসহ আকলিমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। আটককৃত আকলিমা রাসেল মীরের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ও মিজানুর রহমান মাদক উদ্ধার অভিযানে ছিলেন।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের বিধিতে মামলা রুজু করে আসামীকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।








































