স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবার জায়গা মুরগির খামারে

নভেম্বর ২১ ২০২২, ১৪:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লা লাকসাম উপজেলায় পাঁচতলা ভবনে তিনতলায় বসবাস করেন ছেলে সামছুল হক ও স্ত্রী শাহিদা আক্তার। অথচ বুদ্ধিপ্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধ বাবাকে ফেলে রেখেছেন ভবনের ছাদে মুরগি খামারের সঙ্গে ছোট্ট টিনের ঘরে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

ভুক্তভোগী ইয়াকুব আলী (৮০) কুমিল্লা লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডে কলেজে রোড ও পশ্চিমগাও পুরান বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃদ্ধ ইয়াকুব আলী উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ছঁনগাও গ্রামের নিজ বাড়িতে স্ত্রী ও দুই ছেলে, পাঁচ মেয়ে নিয়ে থাকতেন। ২০০৬ সালে তার স্ত্রী মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, বড় ছেলে প্রবাসী সামছুল হক ২০০৭ সালে উপজেলার পশ্চিমগাঁও পুরান বাজার এলাকায় সাত শতক সম্পত্তির মধ্যে ‘হক মঞ্জিল’ নামে একটি বহুতল ভবন নির্মিত করেছেন। ছেলে সামছুল হক ভবনের তিনতলায় স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে থাকেন।

পাঁচ তলা ভবনের ছাদের ওপর একটি টিনের ঘরে রাখছেন তার বৃদ্ধ বাবাকে। ঘরের একপাশে মুরগী খামার অপর পাশে বস্ত্রহীন অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ ইয়াকুব আলী। চটের বিছানার আশপাশ দুর্গন্ধ ও ব্রয়লার মুরগির ময়লা।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও